• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পাহাড় ধস রোধে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৩, ২০২৫
পাহাড় ধস রোধে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন

পাহাড় ধস রোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার এক বিশেষ সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ এর নির্দেশক্রমে রাঙামাটি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: মোবারক হোসেন আজ বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি শহরের ভেদভেদী এলাকার শিমুলতলি ও লোকনাথ মন্দির সংলগ্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি স্থানসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং পাহাড় ধসে সম্ভাব্য বিপদের বিষয়ে সবাইকে অবহিত করেন। পাশাপাশি তিনি সচেতনতা ও সতর্কতা অবলম্বনের গুরুত্ব তুলে ধরেন এবং পাহাড়ি এলাকায় পরিকল্পনাহীন নির্মাণ ও বৃক্ষনিধনের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, “ভূমিক্ষয় পার্বত্য এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য একটি বড় হুমকি। এ থেকে সৃষ্ট ভূমিধস মানুষের জানমালের জন্য চরম ঝুঁকিপূর্ণ। তাই সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে এবং পাহাড় রক্ষা ও নিরাপদ বসবাস নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

রাঙামাটি জেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক অভিযান ও প্রচারণা কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930