• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন-‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন-‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা


বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটি সাধারণ সম্পাদক জুঁই চাকমা গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,গাজার মাটি আজ রক্তে রঞ্জিত। ইসরায়েলি বর্বর আগ্রাসনে প্রতিনিয়ত গণহত্যার শিকার হচ্ছেন ফিলিস্তিনের সাধারণ জনগণ, শিশু, নারী এবং বেসামরিক মানুষ। গাজায় এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ব বিবেক আজ সোচ্চার। বৈশ্বিক প্রতিবাদের অংশ হিসেবে আগামীকাল ৭ এপ্রিল, সোমবার, ২০২৫, সারাবিশ্বে পালিত হচ্ছে ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটি দৃঢ়ভাবে এই কর্মসূচির প্রতি সমর্থন জানাচ্ছে এবং বিশ্ববাসীর সহিত বাংলাদেশের সকল সচেতন জনগণকে আহ্বান জানাচ্ছে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031