• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকার সোনারগাঁও হোটেলে”রমজানের বিশেষ মিসরীয় রাত ফিচারিং বুফে ইফতার ফলোড বাই বুফে ডিনার”

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১১, ২০২৫
ঢাকার সোনারগাঁও হোটেলে”রমজানের বিশেষ মিসরীয় রাত ফিচারিং বুফে ইফতার ফলোড বাই বুফে ডিনার”

রাজধানীর অন্যতম অভিজাত হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজন করতে যাচ্ছে এক অনন্য ভোজ ও সাংস্কৃতিক আয়োজন “রমজানের বিশেষ মিসরীয় রাত ফিচারিং বুফে ইফতার ফলোড বাই বুফে ডিনার” (Ramadan Special Egyptian Nights Featuring Buffet Iftar followed by Buffet Dinner)। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী খাবার ও সাংস্কৃতিক পরিবেশনার মিলনমেলা রমজানের পবিত্রতা ও সৌন্দর্যকে আরও বিশেষভাবে উদযাপন করতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল আয়োজন করছে এই ব্যতিক্রমী ইভেন্ট। এতে অতিথিরা উপভোগ করতে পারবেন সুস্বাদু মিসরীয় ও মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ইফতার ও সেহরি।

এই আয়োজনের উদ্দেশ্য শুধু খাবার পরিবেশন নয়, বরং মধ্যপ্রাচ্যের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা। এতে থাকবে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী খাবার, মনোমুগ্ধকর আলোকসজ্জা, এবং বিশেষ আতিথেয়তা। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল বরাবরই অতিথিদের জন্য বিশ্বমানের আতিথেয়তা নিশ্চিত করতে কাজ করে আসছে। এই আয়োজনের মাধ্যমে হোটেলটি ঢাকার বিলাসবহুল হোটেল ও রেস্তোরাঁ সংস্কৃতির এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। এই সময়ে অতিথিরা উপভোগ করতে পারবেন এক অনন্য ইফতার ও ডিনারের অভিজ্ঞতা, যা প্রস্তুত করবেন মিশর থেকে আগত বিখ্যাত দুই রন্ধনশিল্পী, শেফ আল খালিফা এবং শেফ রামাদান আহমেদ। এই পুরো আয়োজনে ব্যাংকিং পার্টনার হিসেবে থাকবে ব্র্যাক ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের নির্দিষ্ট কার্ডে ১টি বুফে ইফতার কিনলেই পাওয়া যাবে ২টি বুফে ইফতার সম্পূর্ণ ফ্রি। এবং এয়ারলাইন পার্টনার হিসেবে থাকছে এয়ার এশিয়া। হোটেলের ক্যাফে বাজার রেস্টুরেন্ট এ আয়োজিত এই জাঁকজমক বুফে ইফতার এর আয়োজন থাকবে যেখানে ব্র্যাক ব্যাংক ছাড়াও প্রায় ২০ টি নির্দিষ্ট ব্যাংক কার্ডের বিপরীতে ১টি বুফে ইফতার কিনলেই পাওয়া যাবে যথাক্রমে ১টি, ২টি ফ্রি অথবা ৩টি বুফে সম্পূর্ণ ফ্রি। প্রতিদিনই রয়েছে রকমারি খাবারের বুফে ইফতার যা পাওয়া যাচ্ছে যার মুল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬,৯৫০ টাকায়।

এই বিশেষ আয়োজনের মূল আকর্ষণ থাকবে ঐতিহ্যবাহী মিশরীয় খাবারসমূহ, যা রমজানের সেরা স্বাদের অভিজ্ঞতা প্রদান করবে। ইফতার ও ডিনারের মেনুতে থাকছে মিশরীয় সুপ্রসিদ্ধ খাবার যেমন-কুশারি, মোলোখিয়া, গ্রিলড ল্যাম্ব, মাহশি, কুব্বা, কাওয়ারে, বামইয়া সহ নানা রকম মিশরীয় মিষ্টান্ন এবং আরও অনেক কিছু।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সর্বদা তার অতিথিদের জন্য ব্যতিক্রমী অভিজ্ঞতা উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করে। এবারও রমজানের পবিত্রতা ও সৌন্দর্যকে আরও বর্ণিল করতে “Egyptian Nights” আয়োজন করা হয়েছে, যেখানে অতিথিরা মিশরীয় সংস্কৃতি ও খাবারের ঐতিহ্য উপভোগ করতে পারবেন। বুফে ইফতারের এই বিশেষ আয়োজনে থাকছে আকর্ষণীয় র‍্যাফেল ড্র এর মাধম্যে আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ এবং এই বুফে ইফতার ক্রয় করলেই একজন ক্রেতা প্রথম পুরস্কার হিসেবে জিতে নিতে পারেন ঢাকা-কুয়ালালাপুর-ঢাকা সিংগেল এয়ার টিকেট।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031