• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিএএফ অফিসার্স মেস, ঢাকা কর্তৃক আয়োজিত “ক্রিকেট কার্নিভাল ২০২৫” অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১, ২০২৫
বিএএফ অফিসার্স মেস, ঢাকা কর্তৃক আয়োজিত “ক্রিকেট কার্নিভাল ২০২৫” অনুষ্ঠিত

বিএএফ অফিসার্স মেস, ঢাকা কর্তৃক আয়োজিত “ক্রিকেট কার্নিভাল-২০২৫” এর সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার ঢাকাস্থ বিএএফ অফিসার্স মেস, ঢাকা এর মাঠে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উক্ত টুর্নামেন্টে ঘাঁটির পরিচালন শাখা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে ফ্লাইং অফিসার মোঃ আল আমিন সেরা খেলোয়াড় (Player of the Tournament) হওয়ার গৌরব অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এক সপ্তাহব্যাপী বর্ণাঢ্য এই ক্রিকেট টুর্নামেন্টে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর ০৬টি দল অংশগ্রহণ করে।