• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৭, ২০২৬
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় ঢাকায় একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। উক্ত র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। এসময় প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্যে অলিম্পিক মূল্যবোধ Excellence, Friendship এবং Respect সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন এবং সকলকে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান।

“You Can Do This, Let’s Move” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই র‍্যালির মূল উদ্দেশ্য ছিল ক্রীড়াবিদ ও সর্বস্তরের জনগণকে শরীরচর্চা এবং ক্রীড়া কার্যক্রমে উদ্বুদ্ধ করা। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের অন্য ৭টি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষ্যে র‍্যালি এবং বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় র‍্যালিটি সকাল ০৭:০০ ঘটিকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোড হয়ে স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এসে সমাপ্ত হয়। র‍্যালি শেষে একটি চিত্তাকর্ষক ক্রীড়া প্রদর্শনী পরিবেশিত হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

র‍্যালিতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, অলিম্পিয়ান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাবৃন্দ, সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীবৃন্দ, সাধারণ ক্রীড়াপ্রেমী এবং গণমাধ্যম ব্যক্তিবর্গসহ ১৫০০-এর অধিক মানুষ অংশগ্রহন করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930