গত বুধবার সকাল ১১.০০ টায় ২৬ ফেব্রুয়ারী ২০২৫ বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর (বিসিআই) এর আমন্ত্রণে বাংলাদেশে অবস্থিত Embassy of the Republic of Korea এর সম্মানিত Ambassador Park Young Sik বিসিআই কার্যালয়ে আগমণ করেন। বিসিআই এর সম্মানিত সভাপতি। । জনাব আনোয়ার-উল-আলম চৌধূরী (পারভেজ) এর সভাপতিত্বে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে। | শিল্প ও ব্যবসা ক্ষেত্রে পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা হয়। বিসিআই এর পক্ষ থেকে প্রেসিডেন্ট জনাব আনোয়ার-উল আলম চৌধূরী (পারভেজ), সিনিয়র সহ-সভাপতি মিসেস প্রীতি চক্রবতী, পরিচালক চৈতন্য কুমার দে (চয়ন) এবং যেয়াদ রহমান বক্তব্য প্রদান করেন এছাড়াও বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব মঈনুল ইসলাম।বক্তব্য প্রদান করেন। বিসিআই এর সেক্রেটারী জেনারেল বিসিআই এর কার্যক্রম এবং বাংলাদেশ ও কোরিয়ার | মধ্যে যৌথ ভাবে কাজ করার সম্ভাব্য ক্ষেত্রসমূহ তুলে ধরেন।বিসিআই সভাপতি তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রির শুরুর সময়কার দিকে কোরিয়ার ভূমিকা স্মরন । করেন। বিসিআই সভাপতি বলেন, কোরিয়ার মত কারিগরি জ্ঞানে সমৃদ্ধ দেশ থেকে দক্ষ প্রশিক্ষক এনে দেশে প্রশিক্ষক । তৈরী করতে চাই যারা পরবর্তিতে সারা দেশে দক্ষ কর্মী ও ব্যবস্থাপক তৈরী করবে এবং দক্ষ জনবলের যে স্বল্পতা আছে | তা নিরসন করতে সহায়তা করবে। বিসিআই সভাপতি দেশে দক্ষ প্রশিক্ষক তৈরি, কোর্স কারিকুলাম ও প্রশিক্ষন | ম্যানুয়াল (ToT), আধুনিক প্রযুক্তির ব্যবহারের সক্ষমতা, নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এবং রপ্তানি বানিজ্য সম্প্রসারনের। জন্য কোরিয়ার সহোযগিতা আহবান করেন। তিনি বলেন আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং, এগ্রো প্রসেসিং, আইসিটি। ইত্যাদি ক্ষেত্রে কোরিয়ান সহায়তা খুবই দরকার। তিনি বলেন কোরিয়া ভাষা শিখারও ভাল সুযোগ সুবিধা দরকার।অপরদিকে His Excellency Ambassador, Park Young Sik বলেন বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে । ১৯৭৩ সালে ডিপ্লোমেটিক সম্পর্ক স্থাপনের পর থেকে বাংলাদেশ ও কোরিয়া একত্রে কাজ করে যাচ্ছে। তিনি । বলেন কোরিয়া বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন ও সম্প্রসারণে আগ্রহী। তিনি বলেন বাংলাদেশের ও কোরিয়ার মধ্যে বর্তমানে Economic Partnership Agreement (EPA) স্বাক্ষরের কাজ চলমান। EPA স্বাক্ষর হলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। তিনি বলেন বাংলাদেশের Shipbuilding and Garment and Textile খাত অনেক গুরুত্বপূর্ণ। তিনি বলেন বাংলাদেশের দক্ষতা । উন্নয়নের জন্য কোরিয়ার সহায়তায় বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় তিনটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হচ্ছে। তিনি বলেন KOICA (Korean International Co-operation Agency) বর্তমানে বাংলাদেশে কর্মীদের টেকনিক্যাল ট্রেইনিং নিয়ে কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশে কোরিয়ান ব্যবসায়ীরা ভিসা ও কাষ্টমস ক্লিয়ারেন্স জটিলতা ফেস করেন। তিনি বলেন নবায়নযোগ্য জ্বালানী বিডিং প্রক্রিয়া বেশ জটিল ও সময় সাপেক্ষ।বিসিআই প্রেসিডেন্ট এ সকল বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলবেন বলে Korean Ambassador কে আশ্বস্থ করেন।সভার শেষ ভাগে বিসিআই প্রেসিডেন্ট এবং His Excellency Ambassador, Park Young Sik । পরস্পরের সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। বিসিআই প্রেসিডেন্ট Ambassador Park Young | Sik এবং তার সফরসঙ্গীকে আন্তরিক ধন্যবাদ জানান। বিসিআই সভাপতি সভায় উপস্থিত সকল পরিচালক ও। সদস্যবর্গকেও ধন্যবান জানান।
উক্ত সভায় বিসিআই পরিচালক সর্বজনাব শহিদুল ইসলাম নিরু, জিয়া হায়দার মিঠু, জাহাঙ্গীর আলম, মাহফুজুর । রহমান এবং বিসিআই সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।