“বাংলাদেশ বিল্ডকন, উড এবং ইলেক্ট্রিক্যাল এক্সপো ২০২৫’ প্রদর্শনীতে ফাইন উড লিমিটেডএর ষ্টল বাজিমাত করেছে
“বাংলাদেশ বিল্ডকন, উড এবং ইলেক্ট্রিক্যাল এক্সপো ২০২৫’ প্রদর্শনীতে ফাইন উড লিমিটেডএর ষ্টল বাজিমাত করেছে
নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৫
রাজধানীতে শুরু হলো তিন দিনব্যাপী বিল্ডিং ও কনস্ট্রাকশন, কাঠ ও কাঠের কাজ এবং বৈদ্যুতিক পণ্যের ৩টি আন্তর্জাতিক প্রদর্শনী রয়েছে এই মেলায়।
দেশি-বিদেশি প্রায় ১০০ প্রতিষ্ঠানের পণ্য একসাথে পাচ্ছেন দর্শনার্থীরা। বিশ্বের সর্বাধুনিক নির্মাণ অবকাঠামো এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পসহ বৈদ্যুতিক খাতের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য নিয়ে রাজধানীতে অষ্টমবারের মতো শুরু হলো আন্তর্জাতিক প্রদর্শনী।
মেলায় কথা হয় ফাইন উড লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর আবদুল আলার সাথে তিনি বলেন,আমরা এখানে উড এন্ড ফ্লোর নিয়ে এসেছি। দুই ধরণের উডেন ফ্লোর আছে, একটা সলিট উডেন ফ্লোর অন্যটা ইঞ্জিনিয়ারিং উডেন ফ্লোর।এই উডেন ফ্লোরটা এক সময় উচ্চমানের পণ্য ছিল।
এটা উচ্চবিত্ত ছাড়া কেউ ব্যবহার করতে পারত না। এই টাকে আমরা একটি মিডল ক্লাসে নিয়ে আসার চেষ্টা করতেছি। এখন ও নিয়মিত আমাদের গবেষণা চলতেছে। যাতে আমরা বায়িং: পাওয়ার এর ভিতরে নিয়ে আসতে পারি। এই উড এন্ড ফ্লোরটা একসময় উচ্চ মানের পণ্য ছিল, সেজন্য আমরা বাইরে থেকে কাঠ নিয়ে আসতেছি।দেশের বাইরে-থেকে লিকার নিয়ে আসতেছি। বাংলাদেশে আমরা ম্যানুফেকচার করতেছি। আমরা দেশে মানুেফ্যাকচার করে কাস্টমার এর হাতে রেডি করে পৌঁছে দিচ্ছি। আমাদের সার্ভিস টা আমরা সবসময় গ্রাহকদের দিয়ে থাকি। ১/২ বছর এর মধ্যে ও যদি কোন সমস্যা হয় আমরা গ্রাহকদের আমাদের দক্ষ টিম দিয়ে সমস্যা সমাধান করে থাকি।
উডেন ফ্লোর সাথে আমরা উভ এনড ব্রেকিং করতেছি সেটা আউটডোর এর ব্রেকিং হয়। ওয়াল প্যানেল করতেছি। তারপরে সিঁড়ি করতেছি সিঁড়ির হাতল করতেছি। আমরা কাঠের পানির বেসিন করতেছি। এগুলো আমরা মেলায় নিয়ে এসেছি গ্রাহকদের জন্য। আমি আশা করি যে আমাদের গ্রাহকরা এই জিনিসগুল্যে পেয়ে খুব খুশী হবে। যেহেতু এটা এখন বাংলাদেশে পাচ্ছে।আগে খুব উচ্চমানের পণ্য ছিল এগুলো।দেশের বাইরে থেকে আনা ছাড়া আগে কেউ ব্যবহার করতে পারত না। আমরা এখন বাংলাদেশে ম্যানুফেকচার করে গ্রাহকদের হাতে পৌছে দিচ্ছি। এগুলো পানিতে কোন ক্ষতি হয় না।বাসা বাড়ীতে যেভাবে মোছা হয় সেভাবে মুছে ফেললে হয়। আপনার যদি সলিট উড হয় এটা দীর্ঘস্থায়ী হয়। ইঞ্জিনিয়ারিং গুলো ১৫ বছর করবে। এটা খুব উন্নতমানের পণ্য। আমাদের লিকারটা ও ইতালী থেকে আসে। আমরা ইতালীর লিকার ব্যবহার করে থাকি।
মেলায় যদি আমাদের ষ্টলে কেউ না আসতে পারেন আমাদের শো-রুম এ যোগাযোগ করলে আমরা আপনাদের সেবা দিতে পারব।