• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মনোহরদীতে পিঠা উৎসব ও তারুণ্য মেলা-২০২৫ অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫
মনোহরদীতে পিঠা উৎসব ও তারুণ্য মেলা-২০২৫ অনুষ্ঠিত 

মো.এমরুল ইসলাম,নরসিংদীঃ

নরসিংদী মনোহরদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী লোক ও কারোশিল্প মেলা,পিঠা উৎসব এবং তারুণ্য মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্য উৎসব -২০২৫ উদযাপনের অংশ হিসেবে বুধবার(১৫ জানুয়ারী)মনোহরদী উপজেলা পরিষদ চত্ত্বরে দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলা, পিঠা উৎসব এবং  তারুণ্য মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান।

পরে তিনি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন এবং তাদের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃসজিব হাসান,মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃআব্দুল জব্বারসহ উপজেলার অন্যান্য দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930