• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

খুলনার কয়রায় ৩৪ কেজি হরিণের মাংস সহ ১ জন আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৫
খুলনার কয়রায় ৩৪ কেজি হরিণের মাংস সহ ১ জন আটক

কয়রা, খুলনা প্রতিনিধি ঃ

খুলনার কয়রায় ৩৪ কেজি হরিণের মাংস ও মাংস বহনকারী মটর সাইকেল সহ ১ জনকে আটক করেছে কয়রা থানা পুলিশ।

০৩ জানুয়ারী শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনার কয়রা উপজেলার কালনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ৯টার দিকে কয়রা থানা-পুলিশের একটি দল হরিণের মাংস বহনকারী ইকবাল মোড়ল (২৩) নামের ওই তরুণকে গ্রেপ্তার করে। তিনি পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের বাসিন্দা।

কয়রা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজেত আলী ও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আজ সকালে কয়রার কালনা বাজার এলাকা দিয়ে হরিণের মাংসবোঝাই দুটি বস্তা নিয়ে মোটরসাইকেলে পার্শ্ববর্তী পাইকগাছা উপজেলার দিকে যাচ্ছিলেন ওই তরুণ। তবে আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয় লোকজন। এ সময় বস্তা থেকে মাংসের রক্ত বাইরে বেরিয়ে আসায় লোকজন বস্তা খুলে ভেতরে হরিণের মাংস দেখতে পান। পরে স্থানীয় লোকজন তাকে পুলিশে সোপর্দ করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল জানান, কয়রার সুন্দরবন–সংলগ্ন এলাকা থেকে মনিরুল ইসলাম নামের এক হরিণ শিকারী তাকে এ মাংস দিয়েছেন। ৩০ কেজি হরিণের মাংস নিতে মনিরুলকে ২ হাজার ৪০০ টাকা দিয়েছেন। হরিণ শিকারী মনিরুলের সঙ্গে আগে থেকেই ইকবালের পরিচয় ছিল।

হরিণের মাংস উদ্ধারের ঘটনায় থানায় বন্যপ্রাণী নিধন আইনে একটি মামলা হয়েছে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ইমদাদুল হক জানান, ওই মামলায় গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। হরিণ শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930