• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পটুয়াখালী জেলা গলাচিপা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৪
পটুয়াখালী জেলা গলাচিপা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর জেলা গলাচিপায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং ইউএসএআইডি’র কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি, সিএনএইচএ, এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন প্রমুখ। সভায় গর্ভবতী মা ও শিশুর পুষ্টি বৃদ্ধি, শিশুর লেখাপড়ায় অমনোযোগীসহ জনমনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিষদ আলোচনা করা হয়।