রবি এলিট গ্রাহকরা এখন থেকে শিশু শিক্ষা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান লাইট অফ হোপের বিভিন্ন শিক্ষামূলক পণ্য ও সেবায় বিশেষ ছাড় পাবেন। অভিভাবকরা লাইট অফ হোপের ব্রান্ড গুফি’র বই, শিক্ষামূলক খেলনা, কিডস টাইমের ইংরেজি, সিঙ্গাপুর ম্যাথসহ বিভিন্ন ক্রিয়েটিভ কোর্স এবং টিচার্স টাইমে অভিভাবকদের জন্য অনলাইন প্যারেন্টিং কোর্সে অগ্রাধিকার ভিত্তিতে ২০-৫০ শতাংশ মূল্য ছাড় উপভোগ করবেন।
আজ ২৭ নভেম্বর (বুধবার) রবি এবং লাইট অফ হোপের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাক্ষর করেন লাইট অফ হোপের প্রজেক্ট অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার খুশনুর আলম সিদ্দিকী এবং রবি এলিট লয়ালটি এবং পার্টনারশিপ প্রোগ্রামের এর ম্যানেজার তাসনিয়া আফরিন ।
রবির এলিট গ্রাহকদের এই অফারটি পেতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে এল ও এইচ (LOH) টাইপ করে এসএমএস পাঠাতে হবে ১২১৩ নম্বরে।
লাইট অফ হোপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালিউল্লাহ ভূঁইয়া, “আমরা কাজ করছি আমাদের শিশুদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা ও নৈতিকতা-মূল্যবোধ তৈরিতে সাহায্য করার মাধ্যমে তাদেরকে ভবিষ্যৎ পৃথিবীর উপযুক্ত করে গড়ে তোলার জন্য। রবির সাথে এই পার্টনারশিপের মাধ্যমে আমরা বাংলাদেশের আরো বেশি অভিভাবকদের কাছে মানসম্মত শিক্ষা সামগ্রী ও শিশুদের ও অভিভাবকদের জন্য দক্ষতা উন্নয়নমূলক কোর্সগুলোকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে চাই” ।
রবি এলিট লয়ালটি এবং পার্টনারশিপ প্রোগ্রামের এর ম্যানেজার তাসনিয়া আফরিন ।বলেন, “ রবি এলিট গ্রাহকদের লাইট অফ হোপের বিভিন্ন শিক্ষামূলক পণ্য ও সেবায় বিশেষ ছাড় সমাজে শিক্ষক ও অভিভাবকদের জ্ঞান, দক্ষতা বৃদ্ধি এবং শিশু শিক্ষা প্রসারে ভূমিকা রাখবে”