• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ফুডপ্যান্ডার সাথে বেক্সকা’র চুক্তি

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪
ফুডপ্যান্ডার সাথে বেক্সকা’র চুক্তি

শীর্ষ অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশ সম্প্রতি বরিশাল এক্স-ক্যাডেটস অ্যাসোসিয়েশন (বেক্সকা) এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির ফলে ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে প্ল্যাটফর্মটিতে কর্পোরেট অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য সব ডিল ও বিশেষ ছাড়সহ নানা সুবিধা উপভোগ করতে পারবেন বেক্সকা’র সদস্যরা।

ফুডপ্যান্ডা’র হেড অব বিটুবি অ্যান্ড শেয়ারড কিচেন এইচ এম নাফিস, এবং বেক্সকা’র প্রেসিডেন্ট এএইচএম শফিউল্লাহ মাস্তান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্পোরেট চুক্তিতে স্বাক্ষর করেন।

ফুডপ্যান্ডা’র হেড অব বিটুবি অ্যান্ড শেয়ারড কিচেন এইচ এম নাফিস বলেন, কর্পোরেট পার্টনারশিপের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে ফুডপ্যান্ডা। বেক্সকা’র সাথে এ চুক্তির ফলে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সংগঠনটির সদস্যরা বিশেষ সব সুবিধা পাবেন। যা সাশ্রয়ের

পাশাপাশি তাদের স্বাচ্ছন্দ্যও নিশ্চিত করবে।

বেক্সকা’র প্রেসিডেন্ট এএইচএম শফিউল্লাহ মাস্তান বলেন, আমাদের সদস্যদের বিশেষ সুবিধা দিতে ফুডপ্যান্ডা’র সাথে যৌথভাবে কাজ পেরে আমরা আনন্দিত। আমাদের প্রাক্তনদের আরো সংঘবদ্ধ করে তোলা ও তাদের প্রাত্যহিক জীবনকে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার ক্ষেত্রে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহরিয়ার সাদাত, ভাইস প্রেসিডেন্ট, বেক্সকা; মোহাম্মদ মুস্তফা- আর রাকিব, লিড, কর্পোরেট সেলস, ফুডপ্যান্ডা; হাবিব-উর-রহমান, অ্যাসিসটেন্ট ম্যানেজার, কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট, ফুডপ্যান্ডা; এবং মুশফিকুল হাসনাইন, অ্যাসিসটেন্ট ম্যানেজার, কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট, ফুডপ্যান্ডা।

ফুডপ্যান্ডা সম্পর্কে:

ফুডপ্যান্ডা এশিয়া প্যাসিফিকের অন্যতম শীর্ষস্থানীয় ডেলিভারি প্ল্যাটফর্ম। সুবিধামতো ও দ্রুততম সময়ে গ্রাহকদের কাছে খাবার, গ্রোসারি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য জিনিস পৌঁছে দিতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে ফুডপ্যান্ডা। অভিনব প্রযুক্তি ও সুদক্ষ পরিচালনার সমন্বয় এবং রিটেইল পার্টনারদের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এ অঞ্চলের কুইক-কমার্সে (কিউ-কমার্স) নেতৃত্ব দিচ্ছে ফুডপ্যান্ডা। খাবার ডেলিভারি দেয়ার লক্ষাধিক অপশন ছাড়াও অন-ডিমান্ড পণ্য ডেলিভারি সুবিধা প্রদানে রয়েছে প্যান্ডামার্ট ক্লাউড স্টোর। সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, তাইওয়ান, ফিলিপাইন, বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া এবং মায়ানমার- এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১১টি বাজারের চারশো শহরে ফুডপ্যান্ডার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠান ডেলিভারি হিরো’র একটি অঙ্গপ্রতিষ্ঠান ফুডপ্যান্ডা।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31