• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সনাতনী সম্প্রদায়ের ৮ দফা দাবিতে, আগৈলঝাড়ায় বিক্ষোভ, মশাল মিছিল

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৪
সনাতনী সম্প্রদায়ের ৮ দফা দাবিতে, আগৈলঝাড়ায় বিক্ষোভ, মশাল মিছিল

সনাতনী অধিকার আন্দোলন ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের ব্যানারে চলমান সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে সংঘঠিত অত্যাচার, নির্যাতন, হত্যা, ধর্ষণ, ঘর-বাড়ি লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া, দেশত্যাগের হুমকি, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে এনে মব জাস্টিস, চট্টগ্রামে জে এম সেন হলে পুজামন্ডপে জোর করে ঢুকে ছাত্রশিবিরের ইসলামি গান পরিবেশন করা, বরিশালের উজিরপুর টাকা বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে কোরআন তেলাওয়াত পাঠ, তাঁতী বাজারে পূজামন্ডবে পেট্রোল বোমা নিক্ষেপ ও চার জনকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা, বিজয় দশমীতে  প্রতিমা বিসর্জনে সদরঘাটে মার্কেট থেকে ইট পাটকেল ও গরম জল নিক্ষেপ, দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ পূর্বঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (১৮ অক্টোবর) বরিশালের আগৈলঝাড়া থানার বাটরা বাজারে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল হয়েছে।