• ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে সংস্কৃতি ও পার্বত্য মন্ত্রীদের সঙ্গে উদযাপন কমিটির সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৬
বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে সংস্কৃতি ও পার্বত্য মন্ত্রীদের সঙ্গে উদযাপন কমিটির সাক্ষাৎ

আগামী ২৫ অক্টোবর পবিত্র প্রবারণা পূর্ণিমা উৎসব শান্তিপূর্ণ ও আড়ম্বরপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আজ বান্দরবান পার্বত্য জেলা প্রবারণা উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ সচিবালয়ে সরকারের গুরুত্বপূর্ণ তিন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এমপি এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, এমপির সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী, এমপি উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে আসন্ন প্রবারণা পূর্ণিমা উৎসবের সার্বিক প্রস্তুতি, সুশৃঙ্খল উদযাপন এবং পাহাড়ি অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়। মন্ত্রীবৃন্দ উৎসবটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31