• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মতিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন মাহবুবুল আলম হানিফ

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৪
মতিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন মাহবুবুল আলম হানিফ

বর্ষীয়ান রাজনীতিক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শেরপুর-২ আসনের ছয়বারের সংসদ সদস্য মতিয়া চৌধুরী ১৯৯৬, ২০০৯ ও ২০১৩ সালে তিন মেয়াদে আওয়ামী লীগ সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৩ ও ২০২৪ সালে তাকে সংসদ উপনেতার দায়িত্ব দেওয়া হয়।

১৯৬৬ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফার আন্দোলনে জোরালো ভূমিকা ছিল মতিয়া চৌধুরীর। আন্দোলন-সংগ্রামে অগ্নিঝরা বক্তৃতার জন্য তাকে বলা হতো ‘অগ্নিকন্যা’। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর ভূমিকা চিরস্মরণীয়। তাঁর চলে যাওয়া দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

বাংলাদেশের রাজনীতির ‘অগ্নিকন্যা’ মতিয়া চৌধুরীর প্রয়াণে দেশ হারালো এক সাহসী দেশপ্রেমিক, মেধাবী সন্তানকে। আমি মরহুমার আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031