১ লাখ ১৩ হাজার ২৪৫ কোটি টাকা হুন্ডি করে বিদেশে পাচার করার অভিযোগে আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক মো. সাইফুল আলমসহ তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েজ ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে হুন্ডি কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়েছে। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইতিমধ্যে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে।