• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস দেশের পণ্য ভিত্তিক সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন। প্রায় ৪০ হাজার পরিবারের সংগঠনের প্রেসিডেন্ট জনাব সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাজুস একতাবদ্ধ।

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৪
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস দেশের পণ্য ভিত্তিক সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন। প্রায় ৪০ হাজার পরিবারের সংগঠনের প্রেসিডেন্ট জনাব সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাজুস একতাবদ্ধ।

অদ্য সোমবার,২৭ আগষ্ট, ২০২৪ একটি প্রেস ইনভাইটেশন আমাদের দৃষ্টি গোচর হয়। প্রেস ইনভাইটেশনে অনৈতিকভাবে বাজুসের লেটারহেড প্যাড ব্যবহার করা হয়েছে। যার কোন আইনি বৈধতা নাই।

গত ২৫ জানুয়ারি, ২০২২ তারিখ থেকে বর্তমান কার্যালয়ে কার্যক্রম চলমান থাকা সত্বেও বাজুসের পুরাতন কার্যালয়ের ঠিকানা ব্যবহার করে সদস্যদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হয়েছে।

বাজুসের ২০২৩-২০২৫ মেয়াদের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু বাজুসের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এ বিষয়ে আপনাদের সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি।

একই সাথে বাজুসের যে কোন বিষয়ে তথ্য আদান প্রদানের জন্য বাজুস রেজিষ্ট্রার্ড কার্যালয়- লেভেল-১৯, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, পান্থপথ, ঢাকায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31