রবিবার ২৫ আগস্ট ২০২৪ তারিখ বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, আজ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা এলাকায় বন্যা কবলিত পানি বন্দীদের উদ্ধার কাজ ও সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি অসহায় মানুষদের শুকনা খাবার, প্রয়োজনীয় ওষুধ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। পানি বন্দীদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পৌছে দিচ্ছে কোস্ট গার্ড উদ্ধারকারী দল।
তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখবে কোস্ট গার্ড।