• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“প্রয়োজনীয় পণ্য নিয়ে সিলেটের বন্যা দুর্গতদের পাশে ইউনিলিভার কনজ্যুমার লিমিটেড”

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২২, ২০২৪
“প্রয়োজনীয় পণ্য নিয়ে সিলেটের বন্যা দুর্গতদের পাশে ইউনিলিভার কনজ্যুমার লিমিটেড”

সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সমস্যা লাঘব করতে এবং তাদের জীবিকা পরিস্থিতির উন্নতি ঘটাতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য জরুরি মানবিক সহযোগিতা কার্যক্রম গ্রহণ করেছে ইউনিলিভার কনজ্যুমার লিমিটেড (ইউসিএল)। বন্যার কারণে স্থানীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব এবং ক্ষতিগ্রস্ত মানুষের জীবিকার সমস্যা মোকাবিলায় এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

এই ত্রাণ উদ্যোগে মাধ্যমে ১ হাজার পরিবারের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেওয়া এই ত্রাণ সমাজে সহনশীলতা বৃদ্ধি এবং তাদের আর্থিক সহায়তা জোরদার করতে সাহায্য করবে। একটি অ-রাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ং পাওয়ার ইন সোস্যাল এ্যাকশান (ইপসা) এর সহযোগিতায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে ইউসিএল এর একটি নিবেদিত টিম।

সিলেট অঞ্চলের মানুষের ওপর বন্যা ইতিহাসগতভাবে ব্যাপক প্রভাব ফেলেছে। বর্তমান সংকটে ১০ লাখেরও বেশি মানুষ দুর্ভোগ পোহাচ্ছে, হাজার হাজার মানুষ বন্যা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে, এবং আরো অনেক গ্রাম ও শহর এখনো পানির নিচে ডুবে রয়েছে। এই কঠিন সময়ে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জীবিকা টিকিয়ে রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই উদ্যোগের মাধ্যমে, ইউসিএল তাদের সামাজিক দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং সমাজের মানুষের মনোবল জোরদার করার পাশাপাশি ইতিবাচক কর্মসূচিতে প্রতিষ্ঠানের কর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31