• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

এফবিসিসিআই এর খাদ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৪, ২০২৪
এফবিসিসিআই এর খাদ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই মতিঝিল অফিসে ৩ জুলাই,২০২৪ ইংরেজি খাদ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক স্হায়ী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

এফবিসিসিআই সভাপতি জনাব মাহবুবুল আলম, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যোগদান করেন। সভায় সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জনাব ইমরান হাসান।

এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আমিন হেলালি এছাড়াও ভার্চুয়ালে যোগদান করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির ভারপ্রাপ্ত পরিচালক জনাব খন্দকার রহুল আমিন,এফবিসিসিআই পরিচালক হাফেজ হাজী হারুন-অর-রশীদ, মোঃ নিয়াজ আলী চিস্তী, সহ-সভাপতি ও কমিটির সদস্যবৃন্দ।