• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আদালতে শুনানী চলাকালে বিচারকের সামনে আইনজীবীকে টাই পেঁচিয়ে হত্যা চেষ্টা, মারধর ও হত্যার হুমকি।

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৩, ২০২৪
আদালতে শুনানী চলাকালে বিচারকের সামনে আইনজীবীকে টাই পেঁচিয়ে হত্যা চেষ্টা, মারধর ও হত্যার হুমকি।

ঢাকার সিএমএম সাহেবের ৩ নং আদালতে গতকাল মঙ্গলবার সকাল অনুমান সাড়ে এগারোটায় শুনানি চলাকালে বিচারকের সামনে বাদী পক্ষের আইনজীবীকে হত্যা চেষ্টা, মারধর ও হত্যার হুমকির ঘটনা ঘটেছে। চায়না কোম্পানির হিসাবরক্ষক মোঃ সালাউদ্দিন আহমেদ প্রতিষ্ঠানের ৬১,৫০,০০০/ হাজার টাকা আত্মসাৎ করায় কোম্পানির কর্মকর্তা হাফসা করিম বাদী হয়ে বনানী থানায় মামলা নং ১৬(৪)২০২৪ দায়ের করেন। আসামি মোঃ সালাউদ্দিন আহমেদ এর নিয়োজিত আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন সাহেব ও তার দলবলকে হায়ারে নিয়ে আসেন এবং আদালতে আসামিকে সারেন্ডার দেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাড. মোঃ মনির হোসেন আসামীর জামিন আবেদন না মঞ্জুরের আবেদন জানালে বিচারকের সামনে আসামী পক্ষে অ্যাড. মিজানুর রহমান মামুন এর সঙ্গীয় রানা সরদার, শাকিল সহ কতিপয় উশৃংখল আইনজীবী বাদীর আইনজীবীকে মারধর করে, গলার টাই টেনে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করে এবং মেরে ফেলার হুমকি দেয়। আদালতে উপস্থিত বিচারক তাদেরকে আটক করতে বলার সাথে সাথে তারা আদালত থেকে বের হয়ে যায়। আদালত আসামীর জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।