• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ন্যাশনাল ব্যাংকের নব গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৯, ২০২৪
ন্যাশনাল ব্যাংকের নব গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের নব গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে আজ ৬ মে, ২০২৪। পরিচালনা পর্ষদের ৪৯৯তম এই সভার সভাপতিত্ব করেন নতুন পর্ষদের চেয়ারম্যান ন্যাশনাল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আলহাজ খলিলুর রহমান। সরাসরি ও ভার্চুয়াল ভাবে সভায় অংশগ্রহণ করেন ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারহোল্ডার মোয়াজ্জেম হোসেন সহ পরিচালক লে.জে. মো.সফিকুর রহমান (অব), পরিচালক মোহাম্মদ রিয়াজুল করিম, পরিচালক এরশাদ মাহমুদ, পরিচালক এহসানুল করিম, পরিচালক প্রফেসর এ কে এম তফাজ্জল হক। এছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে সভায় অংশ নেন প্রফেসর মো. হেলাল উদ্দীন নিজামী, ড. রত্না দত্ত ও এ বি এম জহুরুল হুদা। ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে সভায় অংশগ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান সহ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930