রাজীব দে
১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ ২০ মার্চ ২০২৪, বুধবার সকাল ১১টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি ভবন), কাকরাইল এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি বক্তব্যে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৫৪ টি বছর আমরা আলোচনা করি।যার জন্মই হয়েছিল ঘুমন্ত বাঙালি জাতীকে জাগ্রত করার জন্য।কৈশোরকালে বঙ্গবন্ধু ছিলেন এক প্রতিবাদী কন্ঠস্বর।বারবার তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছে।বঙ্গবন্ধু মুজিব শুধু আমাদের নেতাই ছিলেন না তিনি ছিলেন আমাদের পিতা।অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেদিন সাড়ে সাতকোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করেছিলেন।সেদিন বঙ্গবন্ধুর হত্যার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি।সেদিন ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে ছিলেন বলে বেঁচে গিয়েছিলেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল।জনগন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একতরফা নির্বাচন জনগণ মানে না।আজকে ও বলেছেন নির্বাচন জনগণ মানে না।মির্জা ফখরুল সাহেব আপনাদের নেতৃত্বের ব্যর্থতা।একটি সাম্প্রদায়িক জঙ্গিবাদী গোষ্ঠী জামাত শিবির যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তাই সবাইকে সজাগ থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম এমপি বক্তব্যে বলেন জাতীর পিতার শুভ জন্মদিনে আমি স্মরণ করছি ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্মৃতিচারণ করি।আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ কারাগারের অভ্যন্তরে থাকা জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।বঙ্গবন্ধু কারাগারে জীবনের শ্রেষ্ঠ সময় গুলো কাটিয়েছে।বঙ্গবন্ধু ছিলেন অসীম সাহসী, বীরযোদ্ধা,পাকিস্তানি শাসকদের কাছে তিনি কখনো মাথা নত করেনি।জাতীর পিতার তুলনা কখনো কারো সাথে তুলনা করা যায় না।তার তুলনা শুধু তার সাথেই চলে।আমরা জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা বানাতে চাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ এর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম,আবদুর রাজ্জাক
সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু
এই সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, আব্দুল আলীম বেপারী, আনোয়ারুল আজিম সাদেক,যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, শাহ্ জালাল মুকুল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম।
সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন থানা ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।