• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ফেনীর ছাগলনাইয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংক সার বিতরণ করলেন

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১১, ২০২৪
ফেনীর ছাগলনাইয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংক সার বিতরণ করলেন

দেশের স্বনামধন্য মার্কেন্টাইল ব্যাংক পিএলসি. ফেনীর ছাগলনাইয়ায় বিশেষ সিএসআর ফান্ডের আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিপুল পরিমাণ সার বিতরণ করেছে।

সোমবার, ১১ মার্চ ২০২৪, ব্যাংকের পরিচালক আলহাজ মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে এই সার বিতরণ করেন সাধারণ কৃষকদের মাঝে।

ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল প্রধান ফরিদ উদ্দিন আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেন।

ব্যাংকের ছাগলনাইয়া শাখা প্রধান মোঃ বাহার উদ্দিন, বারৈয়ারহাট শাখা প্রধান মোঃ নিজাম উদ্দিন, আবদুর রহিম পাটোয়ারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930