রাজীব কান্তি দে/ঢাকা
“সমৃদ্ধির নতুন দিগন্তে আমরা একসাথে” এই স্লোগানকে ধারন করে এস আলম স্টীল সারা বাংলাদেশের ডিলারদের নিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা (আইসিসিবি) তে আয়োজন করেছে ‘ডিলার সম্মেলন-২০২৪”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এস আলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর (এম.এম.ই) বিভাগের অধ্যাপক ডক্টর ফাহমিদা গুলশান, বুয়েট এবং ঢাকা- আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রজেক্ট এর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর হাসান আহমেদ সরোয়ার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এস আলম স্টীল এর চেয়ারম্যান রেজাউল করিম।
এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাইরেক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, ডাইরেক্টর সৈয়দ মাহাবুব ইসলাম, ডাইরেক্টর সৈয়দ আরাফাত সালাম সহ কোম্পানির উর্ধতন কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানে ডিলারদের কে ২০২৩ সালের বিক্রিতে অবদানের জন্য পুরষ্কৃত করা হয়। এই সময় ডিলাররা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত দেন তারপর র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।