• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ক্রাফটম্যান ফুটওয়্যারের কিউআইও সাবস্ক্রিপশনের তারিখ নির্ধারণ হল

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২০, ২০২৪
ক্রাফটম্যান ফুটওয়্যারের কিউআইও সাবস্ক্রিপশনের তারিখ নির্ধারণ হল

দেশের স্বনামধন্য কোম্পানী ক্রাফটম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির কিউআই আবেদন শুরু হবে আগামী ২১ এপ্রিল, ২০২৪ তারিখ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ এপ্রিল ২০২৪ তারিখ।প্রাপ্ত সূত্র মতে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলোদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে কিউআই আবেদনের মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পায় ক্রাফটম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড।

তথ্য সূত্রে জানতে পারা উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যালেন্সিং, আধুনিকায়ন, বিস্তার ও প্রতিস্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরী মূলধন ব্যবস্থাপনা এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

অত্র কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৫ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৬ টাকা ৭২ পয়সায় দাঁড়িয়েছে।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

এই কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার সার্বিক দায়িত্বে নিয়োজিত রয়েছে গ্রীনডেল্টা ক্যাপিটাল লিমিটেড।