• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

৩য় ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট -২০২৫ সমাপ্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৮, ২০২৫
৩য় ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট -২০২৫ সমাপ্ত

৩য় ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট -২০২৫ গত বুধবার (১৪ মে ২০২৫) থেকে শুরু হয়ে চার দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৭ মে ২০২৫) সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই টুর্নামেন্টে ৮৫৮ জন গলফার অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ব্যতীত আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আর্মি গলফ ক্লাব, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930