১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকল বীর শহীদদের প্রতি নোয়াখালী জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকল বীর শহীদদের প্রতি নোয়াখালী জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা
নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির জীবনে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনে ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী, আর বাঙালি জাতি পায় স্বাধীনতার পূর্ণতা। এটি বাঙালি জাতির গৌরব ও বিজয়ের দিন, যে দিনে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিল লাল-সবুজের পতাকা।
আজ বিজয়ের ৫৫তম প্রভাতে নোয়াখালী জেলার শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে বীর শহীদ মুক্তিযুদ্ধের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব টি, এম, মোশাররফ হোসেন, মহোদয় এবং নোয়াখালী জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।