• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

১০ম লেদারটেক বাংলাদেশ এক্সপোতে অংশ নিয়ে চমৎকার সাড়া পেয়েছে এমইপিএল ও কয়েম

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৪
১০ম লেদারটেক বাংলাদেশ এক্সপোতে অংশ নিয়ে চমৎকার সাড়া পেয়েছে এমইপিএল ও কয়েম

রিপোর্ট: রাজীব ও তাজ

রাজধানী ঢাকার বসুন্ধরাস্থ আইসিসিবি এক্সপো জোনে (২১-২৩) নভেম্বর, ২০২৪ এ অনুষ্ঠেয় ১০ম আন্তর্জাতিক লেদারটেক প্রদর্শনীতে অংশ নিয়েছে মেরিটাইম এন্ট্রাপ্রেনার্স প্রাইভেট লি:। অত্যাধুনিক প্রযুক্তির জুতার সোল উৎপাদনে এমইপিএল এর ইন্ডাস্ট্রিয়াল ইউনিট খুব সিদ্ধহস্ত। পাশাপাশি ইতালীর কয়েম ব্র‍্যান্ডের সোল এজেন্ট হিসেবে বাংলাদেশে জনপ্রিয় এমইপিএল, যারা ৪২ বছর ধরে ব্যবসা জগতে রয়েছে। প্রতি বছর তারা লেদারটেক এক্সপোতে অংশ নেয়। বাংলাদেশে বাটা, এপেক্স, বে, আরএফএল, বাবর সু- এরা অসংখ্য ক্লায়েন্টদের মধ্যে অন্যতম।

এমইপিএল এর সোল প্রযুক্তি এত টেকসই ও পরিবেশ বান্ধব যে তা ২ বছরের আন্তর্জাতিক বিক্রয়সেবা প্রাপ্তি যোগ্য। নিউজ টিমের সাথে কথা হয়- এনামুল হাসান, ম্যানেজার, সাপ্লাই চেইন, এমইপিএল এবং তুয়াহা তাহা, সিনিয়র ম্যানেজার, ইন্ডাস্ট্রিয়াল ডিভিশন: উভয়ের সাথেই। তারা এই এক্সপোতে এমইপিএল এবং কয়েম এর উপস্থাপনা সম্পর্কে অবহিত করেন। টেকসই মানের দিক থেকে কয়েম অনন্য, এমইপিএল বিক্রয় পরবর্তী সেবাও যে অসাধারণ- সেসব বিষয় তুলে ধরেন। এবারের এক্সপোতে তারা যে সাড়া পেয়েছে তা অসাধারণ। উল্লেখ্য, সিংগাপুরে গত বছর অনুষ্ঠেয় ২য় বেস্ট সেলিং এচিভমেন্ট এওয়ার্ডস লাভ করে এমইপিএল। কয়েম এবং এমইপিএল এর পণ্য নিয়ে বিস্তারিত জানতে ওয়েবসাইট দ্রষ্টব্য: www.meplbd.com
অফিস ঠিকানা: আসফিয়া টাওয়ার, লেভেল-৭, প্লট- ৭৬, রোড-১১, ব্লক-ই, বনানী বা/এ ঢাকা

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31