• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

স্বপ্ন সুপার শপ: বাংলাদেশে রিটেইল অংগনে চমক সৃষ্টিকারী

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪
স্বপ্ন সুপার শপ: বাংলাদেশে রিটেইল অংগনে চমক সৃষ্টিকারী

রিপোর্ট: রাজীব- তাজ

২০০৮ সালের কথা। ঢাকা সহ সমগ্র বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ সুপার শপের সাথে পরিচিত। কেউ হয়ত ইংল্যান্ড- আমেরিকা থেকে তখন ধারণা নিয়েছেন, আর কেউ বা গুলশান- বনানীতে সুপার শপের অভিজ্ঞতা পেয়েছেন। স্বপ্ন আবির্ভূত হয়েই ১ বছরের মধ্যে ঢাকায় চমক সৃষ্টি করে এবং ক্রেতাদের মুখে মুখে এর সুনাম পৌছে যায় নিমেষে। ঢাকার গুলশান-২ এর আউটলেটটি বৃহৎ পরিসরে ২০০৯ সাল থেকে সক্রিয় রয়েছে। সব কিছু তো আছেই, পাশাপাশি বিদেশী সেরা ব্র‍্যান্ডের খাদ্য পণ্যের বিপুল সমারোহ এই আউটলেটে। “বর্তমান সময়ের আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধা রেখে গুলশান ২ এর আউটলেট সহ সব আউটলেটে পলিথিন ব্যাগ ও পলিপণ্য বর্জন করা হয়েছে। বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব কাগজের ব্যাগ ও পাটজাত ব্যাগ সরবরাহ করা হচ্ছে”- এমনটাই জানান তরুণ অথচ দক্ষ আউটলেট ম্যানেজার মো: মোস্তাফিজুর রহমান।

সারা বাংলাদেশের জেলা পর্যায়ে অসংখ্য চেইন শপ স্বপ্নের হয়েছে, যেখানে নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন সমস্ত পণ্যসামগ্রী সুলভে পাওয়া যায়। এবং পরিবেশ সুরক্ষার প্রতি তারা শ্রদ্ধাশীল। কী নেই সেসব আউটলেটে? প্যাকেটজাত খাদ্য উপাদান, কসমেটিকস থেকে কাঁচা বাজার সহ সমস্ত কিছুর আয়োজন স্বপ্নে রয়েছে। আকর্ষণীয় দিক হল, স্বপ্নে নিত্য নৈমিত্তিক ভিত্তিতে মূল্য ছাড়, বোনাস অফার, মেম্বারশীপ কার্ডে বোনাস সুবিধা সহ সব রয়েছে। এগুলো সমস্ত আউটলেটে প্রযোজ্য। স্বপ্নে কাঁচা তরিতরকারী, কৃষিজ পণ্য এবং নির্দিষ্ট কিছু পণ্য ভ্যাটমুক্ত। এমন অনেক উপকরণ বা পণ্য রয়েছে, যেগুলো প্রচলিত বাজারদর থেকেও তুলনামূলক কম মূল্যের। শীতাতপ নিয়ন্ত্রিত পরিচ্ছন্ন পরিবেশে ট্রলি ঠেলে ঠেলে মনের মত বাজার সদাই করা এখন আর স্বপ্নে স্বপ্ন নয়, একদম বাস্তব।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31