• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৫
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন দেশের একমাত্র সরকার মালিকানাধীন।

ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান। করেছেন নুরুল হাই। জনাব হাই ভেঞ্চার ক্যাপিটাল, ইমপ্যাক্ট ফান্ড, অ্যাসেট ম্যানেজমেন্ট ও ব্যাংকিং সহ বিভিন্ন। দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ১৬ বছর সুনামের সাথে কাজ করেছেন। তিনি এশিয়া, পূর্ব আফ্রিকা এবং ক্যারিবিয়ান। অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক স্টার্টআপকে টেকসই ও লাভজনক ব্যবসায় রূপান্তর করতে অগ্রণী ভূমিকা পালন। করেছেন। স্টার্টআপ বাংলাদেশে যোগদানের পূর্বে তিনি ওয়াশিংটন ভিত্তিক একটি আন্তর্জাতিক ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ফার্ম Small Enterprise Assistance Fund (SEAF)-এ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। ছিলেন।

জনাব হাই স্টার্টআপ উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে তরুণদের জন্যে কর্মসংস্থান সৃষ্টি, স্টার্টআপ ইকোসিস্টেমের। বিকাশ আরও বেগবান, অন্তর্ভুক্তিমূলক, ও টেকসই করতে তাঁর বৈশ্বিক অভিজ্ঞতা ও নেটওয়ার্ক কাজে লাগানোর দৃঢ়। প্রত্যয় ব্যক্ত করেছেন। “আমি বিশ্বাস করি, গতি আর দায়িত্বশীলতা একসাথে চললেই সত্যিকারের পরিবর্তন আসে। আমরা এমন একটি পাইপলাইন তৈরি করতে চাই, যেখানে ফাউন্ডাররা নিশ্চিততা ও স্বচ্ছতার সঙ্গে পরবর্তী ধাপে। যেতে পারবে, আর বিনিয়োগকারীরা পাবেন সময়মতো লাভজনক এক্সিট”- বলেন নুরুল হাই। তাঁর নেতৃত্বে স্টার্টআপ বাংলাদেশ আরও গঠনমূলক, গতিশীল ও গ্লোবাল দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে এগিয়ে যাবে-এমনটাই আশা করা যাচ্ছে।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031