• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

স্কুল কলেজ ছাত্র ছাত্রী ও কিশোরদের সন্ধ্যার পরে রাস্তাঘাটে আড্ডা থেকে বিরত থাকার নির্দেশ-ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১, ২০২৪
স্কুল কলেজ ছাত্র ছাত্রী ও কিশোরদের সন্ধ্যার পরে রাস্তাঘাটে আড্ডা থেকে বিরত থাকার নির্দেশ-ডিএমপি কমিশনার

হুঁশিয়ারি করে সকল স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের ও কিশোরদের প্রতি নির্দেশ অবশ্যই সন্ধ্যার পর রাস্তা ঘাটে কোন আড্ডা দেওয়া যাবে না ডিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন।

রাত দশটার পর কোন স্থানে উচ্চ ও বিকট শব্দ দিয়ে গানবাজনা বাজানো যাবেনা।

এই নিয়ম এবং দিকনির্দেশনা যদি কেউ না মানে তাহলে আইনের আওতায় আনা হবে।কঠিন হতে কঠিন পদক্ষেপ নেওয়া হবে।

অতএব সকলে সাবধান এবং সচেতন হোন
নিরাপদ সফল স্বার্থক বাংলাদেশ হোক এটাই আমাদের অঙ্গিকার

সম্মানিত অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ আপনি নিজ সন্তানদের দিকে খেয়াল রাখুন অপ্রাপ্ত বয়স্ক কোন সন্তানের হাতে স্মার্ট ফোন দিবেন না।
স্মার্ট ফোন মাদকের চেয়েও ভয়াবহ ক্ষতিকারক সামাজিক ব্যাধি হয়ে দাড়িয়েছে।

আপনার তরুণ শিশু কিশোর সন্তানকে মার্জিত ভাবে চুল কাটতে বাধ্য করুণ। কোন প্রকার বখাটে কিশোর গ্যাং বাজে ছেলেদের সাথে মিশছে কিনা সেই দিকে খেয়াল রাখুন।
অবাধ্য বেয়াদব উশৃংখল কোন সন্তান যদি আপনার কথা না শোনে অবশ্যই সরাসরি থানায় যোগাযোগ করুন।

এই সমাজ কে পরিবর্তনের লক্ষে আপনার সন্তান কে একটি সুন্দর সফল জীবন গড়ে তুলতে সচেতন হোন।

নতুবা শিশু সন্ত্রাস অপরাধ প্রবণ হয়ে উঠবে একদিন আপনার সন্তানকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে আপনার বেঁচে থাকার স্বপ্ন।

পরিশেষে সবাইকে ভাল থাকা ও সুস্হতা কামনা
করে সবাইকে পুলিশকে সহযোগিতার অনুরোধ করেছেন।