• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‘স্কিলস ইকো-সিস্টেম তৈরিতে এনএসডিএ–এসএমই ফাউন্ডেশনের সমন্বিত প্রয়াস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫
‘স্কিলস ইকো-সিস্টেম তৈরিতে এনএসডিএ–এসএমই ফাউন্ডেশনের সমন্বিত প্রয়াস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন (SME Foundation) আয়োজিত ১২তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা ২০২৫-এর অংশ হিসেবে আজ বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে‘স্কিলস ইকো-সিস্টেম তৈরিতে এনএসডিএ–এসএমই ফাউন্ডেশনের সমন্বিত প্রয়াস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) পরিমল সিংহ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি সামিম আহমেদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনএসডিএ-এর সদস্য (প্রশাসন ও অর্থ) ও যুগ্মসচিব মো: জোহর আলী। প্যানেল আলোচনায় অংশ নেন বিয়াম ফাউন্ডেশন রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক ড. মো. মফিজুর রহমান, এনএসডিএ-এর সদস্য (সমন্বয় ও অ্যাসেসমেন্ট) ও যুগ্মসচিব মিনা মাসুদ উজ্জামান এবং অ্যাসেট প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সবুজ আলম।

সেমিনারে এসএমই উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, স্কিলস সার্টিফিকেশন, আন্তর্জাতিক বাজার-উপযোগী মানবসম্পদ তৈরিতে যৌথ উদ্যোগ জোরদার করার বিষয়ে আলোচনা হয়। আইসিটি, পর্যটন, হসপিটালিটি ও লজিস্টিক্সসহ সম্ভাবনাময় খাতে প্রশিক্ষণ–মূল্যায়ন–সার্টিফিকেশন সম্প্রসারণ, ভাষা প্রশিক্ষণ, টিওটি, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি এবং শ্রমবাজার বিশ্লেষণসহ বিভিন্ন কার্যক্রমে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এসএমই খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। দক্ষতা উন্নয়নে সমন্বিত এই উদ্যোগ স্কিলস ইকো-সিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং উদ্যোক্তাদের বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে সহায়তা করবে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031