সেভর আয়োজিত আন্তর্জাতিক বিল্ড এক্সপো ২০২৪ এ অংশ নিয়ে অভূতপূর্ব সাড়া পেয়েছে ডাবল গ্লেজিং কোম্পানী লিমিটেড
সেভর আয়োজিত আন্তর্জাতিক বিল্ড এক্সপো ২০২৪ এ অংশ নিয়ে অভূতপূর্ব সাড়া পেয়েছে ডাবল গ্লেজিং কোম্পানী লিমিটেড
নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৭, ২০২৪
রিপোর্ট: রাজীব-তাজ
ঢাকার আইসিসিবি কনভেনশন হল-১ এ অনুষ্ঠিত সেভর ইন্টারন্যাশনাল আয়োজিত আন্তর্জাতিক বিল্ড এক্সপো ২০২৪ এ সফলভাবে অংশ নিচ্ছে ব্রিটিশ-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার খ্যাত ডাবল গ্লেজিং কোম্পানী লিমিটেড। প্রতি বছরের মত এবারও বড় প্যাভিলিয়নে পরিবেশ বান্ধব অত্যাধুনিক পণ্য সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছে কোম্পানীটি।
২০১০ সালে শুভ সূচনা করে আইএসও ৯০০১:২০০৫ সনদপ্রাপ্ত ডাবল গ্লেজিং। কোম্পানীটি একই সাথে ইউপিভিসি ওবং এলুমিনিয়ামের কাচামাল সমন্নয়ে সমস্ত পণ্য তৈরি করে। তবে এসব সম্পূর্ণ শতভাগ ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। বিরোধী ইউরোপীয় স্টান্ডার্ড পুরোদমে অনুসরণ করা হয়। স্লাইডিং-সুইং জানালা, কেজমেন্ট জানালা, টপ হাং জানালা, ফোল্ডিং ও আর্চ জানালা; সুইং-স্লাইডিং, ফোল্ডিং দরজা সহ যাবতীয় যে কোন ধরণের পণ্যে পছন্দসই গ্লাস প্রস্তুত করে থাকে ডাবল গ্লেজিং। এসব পণ্য এনার্জী সেভিং, পরিবেশ বান্ধব, দূষণমুক্ত, ৮৫% পর্যন্ত অগ্নি ও শব্দ প্রতিরোধী। অল্প খরচে পাওয়া যায়। সারা দেশে ব্যাপক পরিমাণ প্রজেক্টে সফল ভাবে কাজ করেছে ডাবল গ্লেজিং। মৌলভীবাজারে শ্রীহট ইকোনোমিক জোনে নিজস্ব উৎপাদন কেন্দ্র রয়েছে। পাশাপাশি সারা দেশের বিভিন্ন জায়গায় বিক্রয়কেন্দ্র রয়েছে। ঢাকাস্থ সৌদি আরব দূতাবাস ও বিভিন্ন পাচ তারকা হোটেলে ডাবল গ্লেজের পণ্য ব্যবহার করা হচ্ছে। সময়ভেদে প্রতিটি পণ্যে ৫-১০ বছরের গ্যারান্টি প্রদান করা হয়। উক্ত এক্সপোতে অংশ নিয়ে আয়োজনের প্রথম দুইদিন ক্রেতাসাধারণের দারুণ মনোযোগ কেড়েছে। ডাবল গ্লেজিং সম্পর্কে বিস্তারিত জানা যাবে তাদের ওয়েবসাইট থেকে- www.worldglazing.com