সেভর আয়োজিত আন্তর্জাতিক পাওয়ার এক্সপো ২০২৪ এ সফল ভাবে অংশ নিল চায়নার বিখ্যাত শুয়াং লিয়াং
সেভর আয়োজিত আন্তর্জাতিক পাওয়ার এক্সপো ২০২৪ এ সফল ভাবে অংশ নিল চায়নার বিখ্যাত শুয়াং লিয়াং
নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৭, ২০২৪
রিপোর্ট: রাজীব-তাজ
ঢাকার আইসিসিবি কনভেনশন হল-১ এ অনুষ্ঠিত সেভর আয়োজিত আন্তর্জাতিক পাওয়ার এক্সপো ২০২৪ এ সফলভাবে অংশ নিল চায়নার বিখ্যাত শুয়াংলিয়াং ইন্টারন্যাশনাল (সাংহাই) কোম্পানী লি:। আধুনিক সোলার সিস্টেম, প্যানেল, এইভিএসি এবং ক্লীন এনার্জী স্যলুশন ইত্যাদি সেবা-পণ্য নিয়ে বাংলাদেশের এই এক্সপোতে অংশ নিচ্ছে তা রা৷ আয়োজনের প্রথম দুইদিন ক্রেতাসাধারণের মনোযোগ কেড়েছে। ক্লিন এনার্জী ও গ্রীণ হাইড্রোজেন প্রযুক্তির সোলার স্যলুশন আছে এদের। চায়নাতে কোম্পানীটি ১৯৮২ সালে ব্যবসা শুরু করে, আর বাংলাদেশে করছে ২০১০ থেকে। তবে বিশেষ সোলার প্যানেল এনেছে ২০২২ সালে। ৪২০ ওয়াট এর সোলার প্যানেল এবারের এক্সপোতে প্রদর্শন করল তারা৷ বাংলাদেশ ছাড়াও পৃথিবীর ৩০ টি দেশ যেমন- ইটালী, সুইডেন, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ব্রাজিল, কোরিয়া, ভিয়েতনাম, মেক্সিকোতে পরিবেশ বান্ধব সোলার সমাধান দিয়ে থাকে তারা। জগৎ বিখ্যাত জারমান টিইউভি নীতিমালা এবং ইইউ নীতিমালা অনুসরণ করে তারা৷ আইইসি, আইএসও, সিকিউসি ইত্যাদি স্টান্ডার্ড অনুসরণ করে সোলার তৈরি করে কোম্পানীটি। মেশিন পণ্যে ১২ বছরের ওয়ারেন্টি এবং পারফরম্যান্সে ৩০ বছরের ওয়ারেন্টি রয়েছে। বাংলাদেশে স্কয়ার গ্রুপ, বাদশা গ্রুপ, এএ গ্রুপ, প্রাণ-আরএফএল, নোমান গ্রুপ ইত্যাদি এদের ক্রেতা। রে ঝাই কোম্পানীর সেলস ডাইরেক্টর হিসেবে নিয়োজিত আছেন। তার নেতৃত্তে ৩ সদস্যের প্রতিনিধি দল এই এক্সপোতে অংশ নিয়েছে। শুয়াংলিয়াং সম্পর্কে বিস্তারিত জানা যাবে তাদের ওয়েবসাইট থেকে- www.shuangliangglobal.com যে কোন পণ্য অনুসন্ধানে হোয়াটস এ্যাপ নাম্বার: +8615961223896