ষষ্ঠ আন্তর্জাতিক মেরিনটেক বাংলাদেশ এক্সপোতে চমৎকার সাড়া পেয়েছে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড এর স্টল
ষষ্ঠ আন্তর্জাতিক মেরিনটেক বাংলাদেশ এক্সপোতে চমৎকার সাড়া পেয়েছে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড এর স্টল
নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৬, ২০২৪
রিপোর্ট: রাজীব-তাজ
বহুল প্রত্যাশিত ষষ্ঠ আন্তর্জাতিক মেরিনটেক বাংলাদেশ এক্সপো, যেটি ঢাকার বসুন্ধরাস্থ আইসিসিবি হল-২ এ (২৩-২৫) মে অনুষ্ঠিত হয়, সেখানে বিরাট প্যাভিলিয়ন সহ অংশ নিয়েছে বাংলাদেশের সনামধন্য ও জনপ্রিয় কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড। উল্লেখ্য, কোম্পানীটির অংগ সংগঠন হিসেবে আছে কর্ণফুলী ক্রুজ লাইন।
১৯৯৪ সাল থেকে বাংলাদেশে নিজস্ব প্রযুক্তিতে এখন পর্যন্ত সরকারী ও বেসরকারী খাতের জন্য প্রায় ১,২০০ এর অধিক জাহাজ নির্মাণ ও সংস্কার করেছে কর্ণফুলী। তাই তো বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়েছে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড। দেশের গন্ডি পেরিয়ে এখন কেনিয়া, তুরস্ক এবং অস্ট্রেলিয়ার জন্য জাহাজ তৈরি করার মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রা দেশে আনয়ন করার পথে প্রতিষ্ঠানটি। ফলে, আমদানী নির্ভরতা কমিয়ে রপ্তানীমুখী যে অভিপ্রায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে, তারই বহুলাংশ বাস্তবায়ন করে দিচ্ছে অমিত সম্ভাবনার কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড। বড় জাহাজগুলোর নকশা করা হয় সিংগাপুরে, এ-আই প্রযুক্তির সহায়তায়। সমস্ত ধাপে প্রয়োগ করা হয় ই-ইউ স্টান্ডার্ড কমপ্লায়েন্স এবং এতে সর্বোচ্চ গুণগত মান অটুট থাকে। প্রকৌশলী সহ ১০০০ এর বেশী দক্ষ কর্মী শিপইয়ার্ডে নির্মাণ কাজে নিরলস সময় দেয়। উল্লেখ্য, নারায়ণগঞ্জ, ইছানগর- চট্টগ্রাম এবং চট্টগ্রাম নাভাল একাডেমীর পাশ ঘেষা মাদার ড্রাইডক যেটি ১০০০ টন ধারণকারী এবং বাংলাদেশ-ভারত মিলিয়ে সবচেয়ে বড় ড্রাইডক শিপ ইয়ার্ড- এই তিন জায়গায় জাহাজ নির্মাণ শিল্প অগ্রগামী করে নিচ্ছে কোম্পানীটি। পাশাপাশি, দেশের পর্যটন শিল্পের বিকাশে চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্টমার্টিন অভিমুখে কয়েকটি নিয়মিত ক্রুইজ পরিচালনা করে কর্ণফুলী শিল্প বিল্ডার্স লিমিটেড। ক্রুইজ সমূহ হল: বে-১, কর্ণফুলী এক্সপ্রেস, বারো আউলিয়া এবং সেইন্ট মার্টিন ক্রুইজ।
এক্সপোতে আমাদের কথা হয় সম্মানিত এক্সিকিউটিভ ডাইরেক্টর আসিফ আরাফাত ইসলাম এর সাথে, তিনি জানান- “এবারের এক্সপোতে আমরা দারুণ সাড়া পেয়েছি। সাধারণ উৎসুক জনতার আগ্রহ ছিল দেখার মত। জাহাজ নির্মাণ ও মেরামতের মত গুরু দায়িত্ব বিগত ৩০ বছর ধরেই করে আসছে কর্ণফুলী শিপ বিল্ডার্স। এই খাতে অপার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের জন্য রোল মডেল বা ব্রান্ড হয়ে ওঠা সম্ভব। আর সেটাই আমরা আমাদের সরকারের জন্য উন্মোচন করতে চাই। বৈদেশিক মুদ্রা অধিক পরিমাণে আমাদের দেশে এনে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার প্রক্রিয়ায় প্রতিনিয়ত সহায়তা করার চেষ্টা করে যাচ্ছে আমাদের কোম্পানী। আর প্রতিবছরই মেরিনটেক বাংলাদেশ এক্সপোতে আমরা অংশ নিয়ে থাকি, উদ্দেশ্য থাকে নিত্য নতুন পদক্ষেপ সম্বন্ধে দর্শনার্থীদের জানান দেওয়া৷”
ঢাকার বনানী এবং চট্টগ্রাম মাঝিরঘাট এলাকায় কর্ণফুলী শিপ বিল্ডার্স এর দুটি অফিস রয়েছে। বিস্তারিত জানতে ওয়েবসাইট দ্রষ্টব্য: www.ksblbd.com