• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শীতে ত্বকের যত্নে শুরু হলো বায়োজিন ইয়ার এন্ড সেল

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৪
শীতে ত্বকের যত্নে শুরু হলো বায়োজিন ইয়ার এন্ড সেল


শীতের যত্নে বায়োজিন ইয়ার ইন্ড সেল ক্যাম্পেইন উদ্বোধন

বাংলাদেশে এস্থেটিক ট্রিটমেন্ট ও অথেনটিক ডার্মো কসমেটিকসের জন্য সুপরিচিত প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালস। এই শীতে ত্বকের বিশেষ যত্নে বায়োজিন কসমেসিউটিক্যালসে শুরু হয়েছে ‘বায়োজিন ইয়ার এন্ড সেল’।

পুরো ডিসেম্বর জুড়েই এই অফারে থাকছে স্কিনকেয়ারে ৮০% পর্যন্ত ছাড়! পাশাপাশি স্লিমিং সলিউশনসহ অন্যান্য সব ট্রিটমেন্ট এবং স্কিন টেস্টে আছে ফ্ল্যাট ৫০% পর্যন্ত ছাড়।

এই অফারে বায়োজিনের ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্টগুলোর মধ্যে থেকে বায়ো হাইড্রা ফেসিয়াল ও বায়ো লেজার ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে মাত্র ৯৯৯ টাকায়।

ত্বক ও চুলের যাবতীয় সমস্যার সমাধানে ইপিএন ট্রিটমেন্ট, শরীরের অতিরিক্ত ফ্যাট দূর করে আকর্ষণীয় বডি শেইপ আনতে স্লিমিং সলিউশন সহ স্কিন টেস্টে থাকছে ফ্ল্যাট ৫০% ছাড়। আর ত্বকের সমস্যা জানতে ডক্টর কনসালটেশন ও নিউট্রিশনিস্ট কাউন্সেলিং পাওয়া যাচ্ছে একদম ফ্রি-তে।

উল্লেখ্য, ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বায়োজিন অত্যন্ত বিশ্বস্ততার সাথে অথেনটিক ডার্মো কসমেটিকস ও পার্সোনালাইজড স্কিনকেয়ার সেবা প্রদান করে আসছে। বছর শেষে সবচেয়ে বড় ধামাকা অফার বায়োজিন ইয়ার এন্ড সেলের সাথে নিজের প্রকৃত সৌন্দর্যকে আবিষ্কার করার এটিই উপযুক্ত সময়।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31