• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শিশু একাডেমিতে কিডস টাইম মেলা ২৪-২৬ জানুয়ারি

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫
শিশু একাডেমিতে কিডস টাইম মেলা ২৪-২৬ জানুয়ারি

শিশুদের ক্রিয়েটিভিটি উদযাপন করতে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হচ্ছে কিডস টাইম মেলা।

আগামী ২৪-২৬ জানুয়ারি বাংলাদেশ শিশু একাডেমি চত্বরে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে এ মেলা।

কিডস টাইমের এ আয়োজনে প্রায় ২৫ হাজার পরিবার অংশনেবে বলে আশা করা যাচ্ছে।

মেলায় শিশুদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তিসহ থাকবে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান বলেন, “এই ইভেন্টের লক্ষ্য হল ৩-১২ বছর বয়সী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে কাজ করা

বিভিন্ন ব্র্যান্ড এবং উদ্যোগগুলিকে এক সাথে করা”। ৩ দিনব্যাপী এ কিডস টাইম মেলায় শিশুদের জন্য রয়েছে পাপেট শো, ম্যাজিক শো, ড্রইং, ক্রাফটিংসহ আরো অনেক ক্রিয়েটিভ এক্টিভিটি।

সাথে পুষ্টি ও নিরাপদ খাবার নিয়ে বিশেষ খেলা এবং আকর্ষণীয় পুরস্কার থাকছে বলেও জানান তিনি।

এবার পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে কিডস টাইম মেলা। অভিভাবকরা চাইলে সরাসরি অনলাইন থেকে মেলার রেজিস্ট্রেশন করতে পারবেন। পাশাপাশি শিশু একাডেমিতে মেলার যেকোনো দিন যেতে পারবেন। https://fair.kidstimebd.com এই লিংকে গিয়ে কিডস টাইম মেলা ২০২৫ এর রেজিস্ট্রেশন করা যাবে।

আগ্রহী স্কুল কিডস টাইম মেলায় তাদের শিক্ষার্থীদের নিয়ে আসতে পারেন। স্কুলের জন্য থাকছে সম্পূর্ণ ফ্রি এন্ট্রি।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930