• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শহীদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রী’র চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬
শহীদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রী’র চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান-এর পরামর্শে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রী ফিরোজা আক্তারের সাথে সাক্ষাৎ করেছেন একটি প্রতিনিধি দল।

আজ সোমবার দুপুরে (১৯ জানুয়ারি ২০২৬) রাজধানী ঢাকার লালমাটিয়া এলাকায় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র নেতৃত্বে মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য- মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন– বিএনপি’র কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক অধ্যক্ষ আমিনুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, স্বেচ্ছাসেবক নেতা তুষার আহমেদ, ছাত্রদল নেতা মিসবাউল আলম, মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ-সহ স্থানীয় নেতৃবৃন্দ।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031