• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত: গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে বিএনপির কঠোর বার্তা

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬
শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত: গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে বিএনপির কঠোর বার্তা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
কবর জিয়ারত শেষে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক সংগ্রামই আজকের বিএনপির রাজনৈতিক পথনির্দেশ। তিনি অভিযোগ করেন, জনগণের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্র ধ্বংস করে এবং রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে দেশকে গভীর সংকটে ঠেলে দেওয়া হয়েছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন এবং নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার।
তিনি আরও বলেন, বিএনপি কোনো দমন-পীড়ন, মামলা-হামলা কিংবা ষড়যন্ত্রে ভীত নয়। শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি রাজপথেই থাকবে এবং জনগণের অধিকার আদায়ে আপসহীন সংগ্রাম চালিয়ে যাবে। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাআল্লাহ সরকার গঠন করা হবে—এই প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এ সময় ড. খন্দকার মারুফ হোসেনসহ দাউদকান্দি উপজেলা, দাউদকান্দি পৌর ও মেঘনা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা গণতন্ত্র, ভোটাধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় আন্দোলন আরও জোরদার করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930