• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫
শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার শোক

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের এক অকুতোভয় যোদ্ধা, নির্ভীক কণ্ঠস্বর ও সাহসী সংগঠক। অন্যায়-অবিচার, শোষণ-নির্যাতন ও দমন-পীড়নের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান ছিলো মজলুম ও গণতন্ত্রকামী মানুষের নিকট অফুরন্ত প্রেরণার উৎস। তিনি ছিলেন লাখো মানুষের মনে জন্ম নেওয়া অসীম সাহস, বীরত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের সর্বোচ্চ অনুপ্রেরণা। সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তাঁর ভূমিকা তাঁকে অমর ও চিরস্মরণীয় করে রাখবে। শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণ দেশের জন্য অপূরণীয় ক্ষতি যা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর বীরত্ব, সাহস ও দেশপ্রেমের কথা এ জাতিকে যুগে যুগে অনুপ্রেরণা ও উৎসাহ জোগাবে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি গতকাল (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ০৯:৪৫টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031