• ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

শচীন আগারওয়াল এর ভারতীয় এস কে গ্রুপ আইপিএফ বাংলাদেশ শিল্প মেলা-২০২৪ মাতাচ্ছে

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৪
শচীন আগারওয়াল এর ভারতীয় এস কে গ্রুপ আইপিএফ বাংলাদেশ শিল্প মেলা-২০২৪ মাতাচ্ছে

রাজীব-তাজ

২০২৪ সালের ২৪-২৮ জানুয়ারী অনুষ্ঠেয় ১৬ তম বাংলাদেশ প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং (আইপিএফ) শিল্প প্রদর্শনীতে অংশ নিয়েছে ঐতিহ্যবাহী এস কে গ্রুপ। দর্শনার্থীদের পদচারণায় মুখর তাদের স্টল। প্লাস্টিক শিল্পের অত্যাধুনিক ওভেন নিয়ে কাজ করে তারা। সেসব নিত্য নতুন অফার জমেছে বাংলাদেশের রাজধানী ঢাকার বসুন্ধরাস্থ আইসিসিবি এক্সপো জোনে। প্লাস্টিক জগতের বিস্ময়কর নাম শচীন আগারওয়াল, বাংলাদেশের ব্যবসা মহলে তার সুনাম সর্বজন বিদিত। তিনি জানান- “মূলত তার বাবা সীতারাম আগারওয়াল এর হাত ধরে ১৯৮৬ সালে কলকাতার হাওড়া-তে যাত্রা শুরু করে এস কে গ্রুপ।” সীতারাম নেই, কিন্তু শচীন আগারওয়াল এর অভিজ্ঞতা আর তার উত্তরসূরী রিশভ আগারওয়াল এর তারুণ্যদীপ্তি- উভয় কারিশমায় এসকে গ্রুপ এগিয়ে চলেছে সগৌরবে। মূলত ওভেন, মেশিন এবং স্পেয়ার পার্টস রপ্তানী করে এসকে গ্রুপ। হাওড়ার কারখানায় উৎপাদিত এসব মেশিনারীজ ও কাঁচামাল চলে যায় শ্রীলঙ্কা, নেপাল, কেনিয়া, তানজানিয়া এবং ইংল্যান্ডে। বাংলাদেশে কয়েকটি পরিবেশক এজেন্ট রয়েছে যারা এসকে গ্রুপের ওভেন ও মেশিনারীজ আমাদের এখানে পৌঁছে দেয়।

উল্লেখ্য, এস কে গ্রুপ আইএসও: ৯০০১ সনদপ্রাপ্ত এবং বিপিএজিএমএ তে শুরু থেকেই সদস্য। প্রায় প্রতি বছর তারা পিপিপি শিল্প মেলাতে অংশ নিয়ে থাকে৷ ২৩ বছর ব্যাপী বাংলাদেশে ব্যবসা পরিচালনা কালে তাদের প্রধান প্রধান কর্পোরেট ক্রেতা হিসেবে রয়েছে বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, দেশবন্ধু গ্রুপ এবং অন্যান্য। শচীন আগারওয়াল আরো বলেন: “প্লাস্টিকের চাহিদা কখনো কমবে না, বরং প্রযুক্তিগত সুবিধার মিশেলে তা উন্নততর হবে। তবে, পরিবেশ বান্ধবতা নিশ্চিত করতে হবে।”

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930