• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া ও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন উৎসব

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৫
লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া ও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন উৎসব

লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া ও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন উৎসব- ভক্ত, সাধক আর শিল্পীদের মিলনমেলা।

আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে উৎসব। আখড়াবাড়িতে দিনভর ভাবগীতির সুর, আলাপ, দর্শনচর্চা আর মাটির গন্ধে ভরে উঠবে ছেউড়িয়ার লালন ধাম। টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ গাইবেন সারাদেশ থেকে আগত বাউল- ফকিরগণ।

কুষ্টিয়ার পাশাপাশি ১৮ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানেও আয়োজিত হবে লালন উৎসব। উৎসবে লালনের গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, লালন ব্যান্ড, নীরব এন্ড বাউলস, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ আরও অনেক শিল্পী ও গানের দল।

কালজয়ী মহাসাধক লালনের বাণী আর সুরের গহীনে ডুব দিতে চাইলে চলে আসুন কুষ্টিয়ার ছেউড়িয়ার লালন ধামে বা যুক্ত হতে পারেন ঢাকার আয়োজনে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930