• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেট জেলার লামাকাজী থেকে বিস্ফোরক ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয়করণ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫
র‌্যাব-৯ এর অভিযানে সিলেট জেলার লামাকাজী থেকে বিস্ফোরক ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয়করণ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এর একটি আভিযানিক দল গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ গোপন সূত্রে সংবাদ পায় যে সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন লামাকাজী এলাকায় বিস্ফোরক জাতীয় ০৩টি বস্তু রয়েছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক ২২.৩০ ঘটিকায় ঘটনাস্থল সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন লামাকাজী রেল ক্রসিং এলাকার পরিত্যক্ত গার্ড রুমে অভিযান পরিচালনা করে বিস্ফোরক সদৃশ ০৩ টি পরিত্যক্ত ককটেল এর সন্ধান পায়। পরবর্তীতে অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ আনুমানিক ১৭.৩০ ঘটিকায় সন্ধানকৃত ককটেল গুলো বিশ্বনাথ থানা পুলিশের উপস্থিতিতে র‌্যাব সদর দপ্তর ও র‌্যাব-৯ এর বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা রেল লাইনের পরিত্যক্ত ফাকা জায়গায় নিষ্ক্রিয় করতে সক্ষম হয়।

পরবর্তীতে এই সংক্রান্তে সিলেট জেলার বিশ্বনাথ থানায় একটি জিডি করা হয়। এছাড়াও, বিস্ফোরকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031