• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

র‍্যাপিড গ্রুপের ব্যবসায়িক পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা: শুনুন আলমগীর হোসেনের মুখে

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬
র‍্যাপিড গ্রুপের ব্যবসায়িক পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা: শুনুন আলমগীর হোসেনের মুখে

১৮তম আন্তর্জাতিক প্যাকেজিং মেলায় র‍্যাপিড গ্রুপের চমক: উন্নত প্যাকেজিংয়ে নজর কাড়ছে দর্শনার্থীদের

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত ১৮তম আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং এবং প্যাকেজিং মেলায় আধুনিক ফুড গ্রেড প্যাকেজিং নিয়ে দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান র‍্যাপিড গ্রুপ (Rapid Group)। উন্নত প্রযুক্তির ফ্লেক্সিবল প্যাকেজিং এবং আন্তর্জাতিক মানের মান নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে মেলায় আগত দেশি-বেশি উদ্যোক্তাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার মেলা প্রাঙ্গণে প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন র‍্যাপিড গ্রুপের এক্সিকিউটিভ জনাব আলমগীর হোসেন। তিনি জানান, দেশের ক্রমবর্ধমান খাদ্য শিল্পের নিরাপত্তায় কাজ করাই তাদের মূল লক্ষ্য। আলমগীর হোসেন বলেন, “আমরা মূলত খাদ্যজাত পণ্যের প্যাকেজিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। খাবারের সতেজতা এবং মান আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ধরে রাখার জন্য আমাদের প্রতিটি কাঁচামাল এবং উৎপাদন প্রক্রিয়া ISO সার্টিফাইড।”

প্যাকেজিং শিল্পে গুণগত মানের কারণে র‍্যাপিড গ্রুপ বর্তমানে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রধান আস্থার জায়গা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে তারা কাজি ফার্মস (Kazi Farms), প্যারাগন (Paragon), এসিআই (ACI) এবং সিএজি ফুডস (CAG Foods)-এর মতো বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর প্যাকেজিং পার্টনার হিসেবে কাজ করছে। মেলায় র‍্যাপিড গ্রুপ তাদের উদ্ভাবনী পাউচ ফর্ম এবং রোল ফর্ম প্যাকেজিং প্রদর্শন করছে, যা আধুনিক প্রযুক্তি ও অনন্য ডিজাইনের কারণে সাধারণ প্যাকেজিং থেকে অনেক বেশি উন্নত।

মেলা চলাকালীন এক সাক্ষাৎকারে আলমগীর হোসেন দেশীয় ফ্লেক্সিবল প্যাকেজিং শিল্পের বিকাশে সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। তিনি এই খাতের টেকসই উন্নয়নে প্রয়োজনীয় সরকারি সহায়তা ও নীতিগত সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

উদ্যোক্তা ও আগ্রহী ক্রেতাদের মান যাচাইয়ের জন্য কেরানীগঞ্জের ধীৎপুর অবস্থিত র‍্যাপিড গ্রুপের অত্যাধুনিক ফ্যাক্টরি পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছে। মেলার পরেও আগ্রহী যে কেউ প্রতিষ্ঠানটির ওয়েবসাইট, ইমেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

উল্লেখ্য, ঢাকার ওয়ারীতে প্রধান কার্যালয় অবস্থিত র‍্যাপিড গ্রুপ দীর্ঘ দিন ধরে দেশের শিল্প খাতে আন্তর্জাতিক মানের প্যাকেজিং সেবা দিয়ে আসছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930