রাজীব দে ঢাকাঃ
ঢাকা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু হয়েছে আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার ২০২৫’। চার দিনব্যাপী এই মেলায় আধুনিক ও রাজকীয় সব আবাসন প্রকল্প নিয়ে হাজির হয়েছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান গ্রীনহাট রিয়েল এস্টেট লিমিটেড। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা।
এবারের মেলায় গ্রীনহাটের সবচেয়ে বড় আকর্ষণ মিরপুর ইসিবি চত্বর সংলগ্ন এলাকায় নির্মাণাধীন বিশাল কনডোমিনিয়াম প্রজেক্ট। প্রায় ২০০ কাঠা জমিতে ৭টি টাওয়ারে মোট ৪০০টি অ্যাপার্টমেন্ট নিয়ে তৈরি হচ্ছে এই আধুনিক আবাসন। উন্নত জীবনযাত্রার জন্য এখানে থাকছে বড় সুইমিং পুল, নিজস্ব মসজিদ, লেডিস ক্লাব এবং শিশুদের জন্য নিরাপদ খেলার মাঠ।
মেলা প্রাঙ্গণে গ্রীনহাট রিয়েল এস্টেট কোম্পানির চেয়ারম্যান মো: সোহাগ হোসাইন বলেন, “আমরা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত—সবার বাজেটের কথা মাথায় রেখে ছোট-বড় বিভিন্ন আয়তনের ফ্ল্যাট ও প্লট নিয়ে এসেছি। আমাদের মূল লক্ষ্য হলো রাজউক অনুমোদিত নিরাপদ এবং মানসম্মত আবাসন নিশ্চিত করা।”
তিনি আরও জানান, যারা ঢাকা শহরে নিষ্কণ্টক জমি খুঁজছেন তাদের জন্য রয়েছে ‘পূর্বাচল গ্রীন সিটি’। ১৮০ ফুট এশিয়ান হাইওয়ের পাশেই অবস্থিত এই পরিকল্পিত ল্যান্ড প্রজেক্টে ৩, ৪ এবং ৫ কাঠার বালি ভরাটকৃত প্লট পাওয়া যাচ্ছে।
বিশেষ রুচিশীল গ্রাহকদের জন্য গ্রীনহাট নিয়ে এসেছে ৫১০০ স্কয়ার ফিট পর্যন্ত বিশাল লাক্সারিয়াস পেন্টহাউস, যেখানে থাকছে ইনডোর সুইমিং পুলের সুবিধা। প্রজেক্টগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আগামী ৫০ বছর পর্যন্ত আধুনিক নাগরিক সেবা অক্ষুণ্ণ থাকে।
মেলায় গ্রীনহাটের স্টলে অত্যাধুনিক অ্যানিমেশন এবং স্থিরচিত্রের মাধ্যমে প্রজেক্টগুলোর ভবিষ্যৎ রূপ দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে।
চেয়ারম্যান সোহাগ হোসাইন সকল গ্রাহককে মেলায় তাদের স্টল পরিদর্শন করার আমন্ত্রণ জানিয়ে বলেন, “আপনাদের সেবায় আমরা সবসময় নিয়োজিত থাকব।”মেলা উপলক্ষে বিশেষ বুকিং সুবিধাসহ বিভিন্ন অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি। আগ্রহী ক্রেতারা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণে গ্রীনহাটের স্টলে বিস্তারিত তথ্য জানতে পারবেন।