• ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজস্ব আহরণে বিশেষ অবদানে সম্মাননা পেল ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৪
রাজস্ব আহরণে বিশেষ অবদানে সম্মাননা পেল ইসলামী ব্যাংক

জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব আহরণে বিশেষ অবদান রাখায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে বিশেষ সম্মাননা প্রদান করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ ২৪ জানুয়ারি ২০২৪ জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন-এর নিকট ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করেন। জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট, ঢাকা-এর কর কমিশনার মোঃ ইকবাল বাহার এবং ইসলামী ব্যাংকের সিএফও মোঃ ফরিদ উদ্দীন, এফসিএ-সহ জাতীয় রাজস্ব বোর্ড ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31