• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর খিলক্ষেতে বাংলা খাবারের অত্যন্ত জনপ্রিয় গন্তব্য ‘কাসুন্দী রেস্তোরাঁ লিমিটেড

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৪
রাজধানীর খিলক্ষেতে বাংলা খাবারের অত্যন্ত জনপ্রিয় গন্তব্য ‘কাসুন্দী রেস্তোরাঁ লিমিটেড

  • কে আই তাজ

২০০৫ সালে ঢাকার খিলক্ষেতের সালাম ম্যানশনের আন্ডারগ্রাউন্ডে শুভ সূচনা হয় কাসুন্দী বাংলা রেস্তোরাঁর। উন্নত খাদ্যমানের বদৌলতে মানুষের মুখে মুখে পৌছে গেছে এই রেস্তোরাঁর নাম। কালে কালে ৮ টি শাখা হয়েছে এর- নিকুঞ্জ ছাড়াও আছে উত্তরা, জিগাতলা, মহাখালী, এস কে এস টাওয়ার, বসুন্ধরা আবাসিক এর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, সাভার এবং সমুদ্র কন্যা কক্সবাজারে হোটেল কল্লোল এর ২য় তলায় কাসুন্দী রেস্তোরা নামে। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাদ্যগুণের কারণে কাসুন্দী রেস্তোরাঁ খাদ্যপ্রেমীদের আস্থার জায়গায় পৌছে গেছে। মজার বিষয়, রেস্টুরেন্টের চার দেওয়াল নয়নাভিরাম সবুজের আবরণে মোড়ানো। প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত খাবার থাকা সাপেক্ষে খোলা থাকে এটি। সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা এবং রাতের ভোজ এখানে পাওয়া যায়। সকালে রুটি বা পরোটার সাথে গরুর নেহারী এবং চিকেন স্যুপ খুব নামকরা। দুপুরের খাবারে বাংলা আইটেম খুব প্রসিদ্ধ, যেমন ধোঁয়া ওড়া ভাতের সাথে গরুর কালো ভুনা, গরুর রেজালা, চিকেন কারি দারুণ চলে। হাঁস এবং কবুতরের মাংস ভুনা প্রতিদিন দুপুর থেকেই পাওয়া যায়। দেশীয় বিভিন্ন টাটকা মাছ যেমন- রুই, আইড়, ইলিশ, বোয়াল ইত্যাদি ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করে। চিকেন বিরিয়ানী, বিফ/ চিকেন খিচুড়ি এবং চিনিগুড়ার কাচ্চি অত্যন্ত নামকরা। এবার বিকেলের নাস্তার আলাপ করি। সাত রকম কাবাবের সমারোহ এই রেস্তোরাঁতে। চিকেন বটি টিক্কা, বারবিকিউ চিকেন, বিফ শিক কাবাব, তান্দুরী চিকেন, চিকেন চাপ মাসালা, গ্রীলড চিকেন, চিকেন শর্মা- এসব জিভে জল আনার মতই খাবার আইটেম। সাথে থাকবে তুলতুলে মোলায়েম নান-পরাটা। মিস্টি ধরণের কিছু খেতে চাইলে পাবেন ফিরনী, পুডিং, জর্দা, লাচ্চি, ফালুদা, ফ্রুট জুস, চা ও কফি। দাম সবার হাতের নাগালে। আয়েশী পরিবেশে প্রায় ৮০ জন বসে একত্রে খাবার উপভোগ করতে পারেন। ফুডপ্যান্ডা, পাঠাও এ্যাপসে পার্সেল খাবার অর্ডার করা যায়।

উল্লেখ্য, কাসুন্দী রেস্তোরাঁ, খিলক্ষেত শাখার ম্যানেজার হিসেবে দায়িত্বে আছেন মো: আরিফ হোসাইন, একাউন্টস সামলানোর দায়িত্বে আছেন মেহেদী হাসান। মো: শরফুদ্দিন মোল্লা একাউন্টস এর ডেপুটি ম্যানেজার হিসেবে দায়িত্বরত। শিফট ইনচার্জ হিসেবে আছেন ফেরদৌস আহমেদ। কাসুন্দীর সব শাখার বিজনেস উন্নয়ন দায়িত্বে রয়েছেন রাসেল হোসাইন (রনি)। এত সব সুস্বাদু খাবার যারা প্রস্তুত করেন, তাদের মধ্যে ২৫ বছরের অভিজ্ঞ কাবাব শেফ মো: জসীম উদ্দিন এবং ৭ বছরের অভিজ্ঞ মেইন ডিশ সহ খিচুড়ি/ বিরিয়ানী প্রস্তুতকারী শেফ মো: সেলিম। তাদের সম্মিলিত প্রয়াসে দারুণ গতিতে এগিয়ে যাচ্ছে কাসুন্দী রেস্তোরাঁ লি:। রেস্টুরেন্ট এবং ক্যাটাগরী সার্ভিসে তাদের আইএসও আন্তর্জাতিক সনদ রয়েছে। বিস্তারিত জানতে কাসুন্দীর ওয়েবসাইট দ্রষ্টব্য- www.kasundirestora.jandzgroup.com

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031