রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা বারিধারা ডিওএইচএস এর ব্রীজ সংলগ্ন কালাচাঁদপুর দক্ষিণ-পাড়া মেইন রাস্তায় একটি জনপ্রিয় বাংলা রেস্টুরেন্টের অবস্থান। নাম তার- ক্যাফে ঝিল রেস্টুরেন্ট। উন্নত, টাটকা ও সতেজ দেশীয় ঘরোয়া খাবারের সুন্দর গন্তব্য ক্যাফে ঝিল রেস্টুরেন্ট। রুচিসম্মত খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে যে কোন পার্সেল এখান থেকে সরবরাহ করা হয়। পার্শবর্তী ইউনাইটেড হাসপাতাল এর রোগীদের জন্য এখান থেকে খাবার নেওয়া হয়। এছাড়া, পার্বত্য চট্টগ্রামের রাংগামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট, গাজীপুর, সাভার, রাজশাহী, রংপুর সহ সারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেকেই এখানে খাবার উপভোগ করতে আসেন। মজার বিষয়, এই রেস্টুরেন্টের সাথেই রোগীদের জন্য নিজস্ব আবাসনের সুব্যবস্থা রয়েছে যেখানে তারা বিভিন্ন প্যাকেজে স্বল্প মূল্যে থাকতে পারে। সেজন্য, ক্যাফে ঝিলে যোগাযোগ করা যায়।
এবার খাবারের বৈচিত্র্যে আসি। সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা ও রাতের খাবার নিয়মিত ভিত্তিতে পাওয়া যায়। দেশীয় ভর্তা-ভাজি, সবজি এখানকার বিশেষ আকর্ষণ। এছাড়া গরুর ভুনা খিচুড়ী, কাচ্চি বিরানী, চিকেন/ মোরগ পোলাও ইত্যাদি ভাল হয়। চিকেন চাপ, বিফ শিক কাবাব, চিকেন তান্দুরী, গ্রীল চিকেন এগুলো বিকেল থেকে রাত অবধি পাওয়া যায়। সাথে মুচমুচে পরাটা এবং নান রুটি বেশ জমে। দুপুর এবং রাতের খাবারে সাদা ভাত ও বিভিন্ন তাজা মাছ যেমন- রুই, আইড়, বোয়াল, ট্যাংরা, পাবদা ইত্যাদি ভুনা এবং কারী অসাধারণ। নাস্তার মধ্যে চা, সিংগারা ও সমুচা খুব স্পেশাল। শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে ৮০ জন একত্রে খেতে পারে। প্রতিদিন ভোর ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত খোলা থাকে রেস্টুরেন্টটি। অনলাইনে খাবার অর্ডার করা যায় এবং আশেপাশে হোম ডেলিভারি একদম ফ্রি।
কথা হয় রেস্টুরেন্টের কর্ণধার মো: জামাল হোসাইন এর সাথে। তিনি জানান- ” আমরা এই ব্যবসায় ২৫ বছরের অধিক সময় ধরে। সতেজ, টাটকা খাবার খুব অল্প মূল্যে ভোক্তাদের কাছে উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। কোন খাবারই দিন পার হয় না আমাদের। উন্নত খাদ্য উপকরণ ব্যবহার করা হয় ক্যাফে ঝিলে। আর সবচেয়ে বড় কথা, অসহায়, গরীব ও দৃষ্টি প্রতিবন্ধীরা আমাদের রেস্টুরেন্টে এলে মানবিক দিকের কথা চিন্তা করে তাদের যথাসাধ্য আপ্যায়ন করি।” এই রেস্টুরেন্টের ২৫ বছরের পুরনো সার্ভিসম্যান বরিশালের আব্দুল কাদের জানান- “আমি ২৫ বছর ধরে এখানে কাজ করছি। আমাদের মালিক জামাল হোসাইন অত্যন্ত আন্তরিক এবং সততায় অনন্য।”
সুতরাং, ভোক্তাবৃন্দ যথেষ্ট উন্নত ভাল মানের খাবারের স্বাদ চেখে দেখতে হলে ক্যাফে ঝিলে চলে যেতে পারেন। রেস্টুরেন্টের ঠিকানা: ক ৪২/৮/২, কালাচাঁদপুর দক্ষিণ পাড়া, বারিধারা ডিওএইচএস ব্রীজ/ চেকপোস্ট সংলগ্ন (ইউনাইটেড হাসপাতাল সংলগ্ন) গুলশান-২ ঢাকা-১২১২ মোবাইল নং- ০১৭১৪৩৪৫০৮৯