• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীতে মোল্লা গ্রুপের উদ্যোগে ব্যবসায়ী নেতৃবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৯, ২০২৬
রাজধানীতে মোল্লা গ্রুপের উদ্যোগে ব্যবসায়ী নেতৃবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজীব দে ঢাকা:

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ‘মোল্লা গ্রুপ’-এর উদ্যোগে ব্যবসায়ী নেতৃবৃন্দের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ মার্চ (১৮ রমজান), রবিবার, রাজধানীর মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ কনভেনশন হলে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোল্লা গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআই-এর সাবেক পরিচালক মোঃ সহিদুল হক মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধি এবং দেশের প্রথিতযশা শিল্পপতিগণ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্পোরেট কোম্পানির মালিকগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে দেশের সার্বিক সমৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে অতিথিদের উদ্দেশ্যে মোল্লা গ্রুপের চেয়ারম্যান মোঃ সহিদুল হক মোল্লা বলেন: “পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, ত্যাগ ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। ব্যবসায়ী সমাজের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সংহতি প্রকাশের লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের এই মিলনমেলা আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও ব্যবসায়িক লক্ষ্য অর্জনে আরও অনুপ্রাণিত করবে। আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আমি অভিভূত ও কৃতজ্ঞ।”

অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ এই আয়োজনের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ দেশের ব্যবসায়িক অঙ্গনে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রকে আরও সুদৃঢ় করবে। অনুষ্ঠান শেষে আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।